Emirates NBD Bank মিশতে চলেছে RBL ব্যাংকের সঙ্গে

On: Saturday, October 17, 2026 8:44 PM

ভারতের ব্যাংকিং ক্ষেত্রে দুবাইভিত্তিক ব্যাংকিং সংস্থা Emirates NBD Bank-এর ভারতীয় শাখাগুলোকে RBL ব্যাংকের সঙ্গে সংযুক্ত করার অনুমোদন দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাংকের ষোলোই অক্টোবরের ঘোষণায় জানানো হয়েছে। আগামী পয়লা ডিসেম্বর, দুই হাজার ছাব্বিশ থেকে এই সংযুক্তিকরণটি কার্যকর করা হবে। এর ফলে, ভারতে থাকা Emirates NBD ব্যাংকের সমস্ত শাখা RBL ব্যাংকের শাখা হিসেবে কাজ করবে।Emirates NBD Bank-এর মোট তিনটি শাখা রয়েছে—মুম্বাই, চেন্নাই এবং গুরুগ্রামে।২০২৬ সালের ১৮ জুন ,Emirates NBD Bank RBL ব্যাঙ্ক য়ে প্রায় ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার বা ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে । ফলে RBL-এর বর্জিত শেয়ার মূলধনের প্রায় ষাট শতাংশ অংশীদারিত্ব পায় সংযুক্ত আরব আমিরশাহির এই ব্যাংকিং গোষ্ঠী।