হোলির চারদিন হাওড়ার ক্যাব রোড ও তার আশ পাশ বন্ধ থাকবে

On: Sunday, March 1, 2026 11:36 AM

ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ,আসন্ন হোলি উপলক্ষে উত্তর ও উত্তর পূর্ব ভারত গামী ট্রেনের সংখ্যা ও যাত্রী সংখ্যা বৃদ্ধি ফলে ,হাওড়ার পুরোনো ক্যাব রোড বন্ধ । এমনিতেই শনিবার থেকে সোমবার সকাল ৬ থেকে রাত ১১ টা অব্দি বন্ধ থাকবে ওই রাস্তা । যাত্রীদের কে রেলের তরফ থেকে নতুন ক্যাব রোডের ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ,উল্লেখ যোগ্য পূর্ব রেলের তরফে বিভিন্ন বিভিন্ন ডিভিশনে ২০০ টির ও বেশি বিশেষ ট্রেন চালানো হবে হোলি উপলক্ষে ।