কর্মী সংগঠন গুলো রাজ্য সরকার ঘোষিত ডি এ নিয়ে আন্দোলন ও কোর্টের পথে

On: Wednesday, March 18, 2026 10:21 AM

ডি এ নিয়ে রাজ্য সরকার মার্চের প্রথম দিকেই ঘোষণা করেছিলেন বকেয়া ডি এ পাবেন সরকারি ,সরকার পোষিত -অধিগৃহীত শিক্ষক ,শিক্ষা কর্মি ,বোর্ড -কর্পোরেশন ,পুরসভা -পঞ্চায়েত ,পেনশন ভোগী সকলেই । কিন্তু সোমবার যে ঘোষণা হয়েছে তাতে দেখা যায় ডি এ ঘোষণা হয়েছে ঠিক কিন্তু তাতে বিস্তর প্যাঁচ রয়েছে ।সরকারি কর্মচারী সংগঠন ওই আদেশ নাম হাতে পেয়ে বিশ্লেষণ করে ক্ষোভে ফেটে পরেন । তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ।