গতকাল উত্তর কলকাতার তৃণমূলের জেলা সংগঠনের মধ্যে ফাটাফাটি

On: Tuesday, May 26, 2026 9:19 AM

গতকাল তৃণমূলের উত্তর কলকাতা জেলার বৈঠকে ঘোষ্ঠীদ্বন্দ্ব ,অন্তর্ঘাত ও বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে তুমুল চেঁচামেচি হয় । উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় ডাকা এই বৈঠকে আক্রমনাত্বক হয়ে ওঠে পুরোনো নেতা সঞ্জয় বক্সী । এই জেলার ৬ টি আসনের মধ্যে তিনটি তে জিতেছে তৃণমূল আর তিনটি তে জিতেছে বিজেপি । তিনি বলেন ঘোষ্ঠীবাজি না থাকলে এত খারাপ ফল হতো না । তিনি বলেন এই জেলার ৬০ প্রতিনিধির মধ্যে ৫৭ জন তৃণমূলের অথচ তাদের একটা বড় অংশ ভোটে হেরেছে । সুদীপ বাবু বলেন যারা অনুপস্থিত থাকলেন দল’ যেন আগামী দিনে পুরভোটে তাদের মনোনয়ন না দেয় ।