১৪ বছর পরে দিলীপ ট্রফি জিতলো পূর্বাঞ্চল

On: Friday, September 11, 2026 9:45 AM

চেন্নাইয়ের মাঠে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস য়ে ৭ উইকেটে ৩৮৮ রান তোলার পরে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান । তার পরে দক্ষিনাঞ্চলের অধিনায়ক তিলক বর্মার সাথে কথা বলে খেলা শেষ করে দেন ।কারণ ৩৭২ রানের লিড চা বিরতির পরে দক্ষিনাঞ্চলের পক্ষে করা সম্ভব ছিল না । খেলা শেষে শামি কে জড়িয়ে ধরেন তিলক এবং তাকে শততম
প্রথম শ্রেণীর ম্যাচের জন্য শুভেচ্ছা জানান ।