৮ বছর পরে কলকাতা লিগ জিতলো মোহনবাগান

On: Sunday, September 20, 2026 11:10 AM

গতকাল মোহনবাগান মাঠে মোহামেডানকে তিন-দুই গোলে হারিয়ে আট বছর পর কলকাতা লিগ খেতাব জিতলো মোহনবাগান। এই নিয়ে মোহনবাগান কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো একত্রিশ বার।এই ম্যাচ প্রথম থেকেই খেলার ঘিরে তুঙ্গে ছিল উত্তেজনা। ২৬ মিনিটে ছান্তের পাস থেকে হেডে গোল করে সাহাল। ৪২ মিনিটে মহামেডানের হয়ে গোল শোধ করেন বেমসাঙ্গা। ঊনষাট মিনিটে পেনাল্টি পায় মহামেডান গোল করেন মোহিতোষ রায়। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সাহাল,ফলাফল হয় দুই দুই। তার চার মিনিট পরে জয়সূচক গোলটি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ফলাফল হয় তিন দুই।