আসন্ন হাওড়া পুরসভার সংরক্ষণ ও ওয়ার্ডের তালিকা প্রকাশ পেলো

On: Thursday, September 24, 2026 9:27 AM

আসন্ন হাওড়া পুরসভার জন্য আটষট্টিটি ওয়ার্ডের মধ্যে তেইশটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। মোট আসনের যা তেত্রিশ শতাংশ। জেলা শাসক এবং মিউনিসিপাল ইলেকশন অফিসার এই সংক্রান্ত একটি আদেশনামা জারি করেছেন। বিজেপি বিধানসভা নির্বাচনের আগে, সঙ্কল্পপত্রে ক্ষমতায় এলে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণে প্রতিশ্রুতি দিয়েছিল।