গতকাল পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম অর্ধে গোলটি করেন রায়ান উইলিয়ামস । প্রথম অর্ধে রায়ানের গোলে এগিয়ে থাকে ভারত । বিশ্ব ক্রম তালিকাতে ভারতের স্থান ১৩৮ এবং পানামা ৪৪। দ্বিতীয় অর্ধের ৬৮ টি মিনিটে বদলি খেলোয়াড় ওমর ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শটে সমতা ফেরান পানামা । আব্দুল সামাদ মাঠে নামার পরে খেলার ঝাঁজ বারে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত , উল্টোদিকে বিজয় ভার্গিস শেষ মুহূর্তে অসাধারণ ট্যাকেল করে পানামার হাত থেকে জয় ছিনিয়ে নেয় ।
পানামার বিরুদ্ধে ড্র করে ভারতীয় ফুটবল দল তাদের শক্তি বুঝিয়ে দিল
On: Saturday, September 26, 2026 11:07 AM






