গতকাল শালবনী জমি কেলেঙ্কারি নিয়ে, CID দীর্ঘ জেরাতে অভিষেকের “আপ্ত সহায়ক” রায় স্বীকার করেন, তিনি যা করেছেন, সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করেছেন। অভিষেকের নির্দেশেই তৃণমূলের অ্যাকাউন্টে সাত কোটি টাকা জমা দিয়েছিলেন সুমিত। তিনি আরও বলেন যে, অভিষেকের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত টি ঘোষ নামক একজন ব্যক্তি তাকে টাকা দিয়েছিল তৃণমূলের দলীয় তহবিলে জমা করার জন্য। পাশাপাশি, তিনি আরও বলেন, জমি জালিয়াতির কোন টাকা তিনি পাননি। উল্লেখ্য, সিআইডির চার্জশিটে নাম রয়েছে এই “টি ঘোষ” নামক ব্যক্তির।
তৃণমূলের অ্যাকাউন্টে ৭ কোটি টাকা জমা পড়েছে বলে স্বীকার করলেন সুমিত রায়
On: Sunday, September 20, 2026 11:08 AM





