ভারতের সঙ্গে বাণিজ্যিক ঘনিষ্ঠতা বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র

On: Monday, October 12, 2026 9:48 AM

চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের টানাপোড়েনের আবহে ভারতের সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার পক্ষে সওয়াল করেন মার্কিন কংগ্রেসের সদস্য হ্যালি স্টিভেন্স। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং মুক্তবাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। আমেরিকার বিরোধী দেশগুলোকে চীন যেভাবে মদত দিচ্ছে, ভারতের অবস্থান তার ঠিক বিপরীত। তাই নয়া দিল্লির সঙ্গে ওয়াশিংটনের আরও সহযোগিতা বাড়ানো উচিত বলে তিনি মনে করেন।