লড়াই করেও হেরে গেলো ইস্টবেঙ্গল

On: Wednesday, October 14, 2026 9:54 AM

গতকাল যুবভারতী স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স টু লীগের গ্রুপ ডি-র খেলায় ইস্টবেঙ্গল ইরাকের আল শর্তার কাছে তিন-দুই গোলে পরাজিত হলো। প্রথমার্ধে দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল।বিরতির পর মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করাটাই ইস্টবেঙ্গলের পক্ষে কাল হলো। খেলার আট মিনিটে হার্দিক ভাটের বাড়ানো পাস থেকে ডেভিড এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। চৌদ্দ মিনিটে সমতা ফেরান আল সরদার ইয়াহিয়া। ৪০ মিনিটে ডেভিড এগিয়ে দেয় দুই-এক গোলে,ইস্টবেঙ্গল কে । তারপর আল শর্তা ৫১ এবং ৫৩ মিনিটে গোলে করে ৩-২ গোলে ম্যাচ জেতে ।