কলকাতা হাইকোর্ট পুজোতেও খোলা রাখা হবে

On: Wednesday, October 14, 2026 9:56 AM

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে জানান যে, পুজোতে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা হাইকোর্ট খোলা থাকবে। তিনি জানান, এমনকি শনি ও রবিবারও আদালত খোলা থাকবে। তবে মামলা শোনার ক্ষেত্রে গুরুত্ব বিচার করা হবে। তিনি আরও জানান, মামলা তালিকাভুক্ত করতে হলে আইনজীবীদের ইমেইল মারফত নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে।