বুধবার হায়দ্রাবাদে চতুর্থ T20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে পরাজিত হলো ভারত। ওয়েস্ট ইন্ডিজ দুইশো সাতচল্লিশ রান তুলে দেওয়ার পর অবিশ্বাস্য গতিতে ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন। তেইশ বলে ছাপ্পান্ন রান করেন তিনি, যার মধ্যে ছটা চার ও চারটে ছয় ছিল। অভিষেক শর্মা নিষ্প্রভ ছিল। ভারত যখন ম্যাচ থেকে পিছিয়ে পড়ছে, তখন তিলক বর্মা ও নীতিশ রেড্ডির জুটি আপ্রাণ চেষ্টা করে। পঁচিশ বলে তেতাল্লিশ রান করেন তিলক । তিলক আউট হওয়ার পর ২২৩ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। এই সিরিজ এখন দুই-দুই অবস্থায় আছে।
হায়দ্রাবাদের চতুর্থ টি-টোয়েন্টি জিতে ফলাফল এখন দুই-দুই
On: Thursday, October 15, 2026 9:44 AM





