সুমিত রায়ের স্ত্রী সিবিআইয়ের দ্বারস্থ হলো

On: Tuesday, November 10, 2026 10:35 AM

অভিষেক বন্দোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের স্ত্রী ডায়মন্ড হারবার তৃণমূল পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনাতে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছে কলকাতা হাইকোর্টে। নীতা রায়ের দাবি, তার স্বামীকে মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের জন্য CBI অথবা কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। আজ মঙ্গলবার, বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।