অভিমুখ বদল ঘূর্ণিঝড় আকভানের

On: Thursday, November 19, 2026 12:34 PM

নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গভীর রাত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় আকভানের অভিমুখ অন্ধ্রপ্রদেশ নয়, উড়িষ্যার পুরীতে ল্যান্ডফল হতে পারে। অর্থাৎ, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পশ্চিমবঙ্গের আরও কাছে এগিয়ে এসেছে। এক মাসে তৃতীয় এই ঘূর্ণিঝড়ের ধীরগতি নজর কেড়েছে আবহাওয়াবিদদের। তাদের প্রশ্ন: ধীরগতির এই ঘূর্ণিঝড়টি যেইভাবে এগোচ্ছে, তা কি বিপদজনক হতে পারে?