খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রাজ্যের বিজেপি সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল ভোট পরবর্তী সময়ে যে হিংসা চলছে তা নিয়ে অভিযোগ জানাতে গেলেন রাজ্য পালের কাছে । বেরিয়ে এসে সাংবাদিক দের তিনি বলেন রাজ্য পুলিশের সামনে হামলা চালানো হচ্ছে,পশ্চিমবঙ্গের গণতন্ত্র ক্ষত বিক্ষত বিজেপি কর্মীরা আক্রান্ত ও বাড়ি ছাড়া হচ্ছেন । তার আশঙ্কা গণনা দিন ও গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন শাসক দল তবে বিজেপি কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না ।
ভাটপাড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে
On: Tuesday, May 21, 2019 8:45 PM





