মুখ্যমন্ত্রী স্বয়ং জানালেন ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ২৩

On: Wednesday, November 20, 2019 10:46 AM

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : রাজ্যে  ডেঙ্গির  প্রকোপ ও তার  ফলে মৃত্যু বেড়ে  যাওয়ার জন্য  প্রশাসনিক শিথিলতা কেই  দায়ী করলেন মুখ্যমন্ত্রী নিজে । গতকাল  মালদহে  প্রশাসনিক  বৈঠকে মুখ্যমন্ত্রী জানান এই রাজ্যে  এই বছর ডেঙ্গিতে  মৃত্যু হয়েছে ২৩ জনের । তিনি  বলেন  পুজোর সময় আমরা যদি আরো  সতর্ক থাকতাম তাহলে এই মৃত্যু এড়ানো  যেত ,তিনি জনগণ কে সরকারি হাসপাতালের  উপর ভরসা রাখতে বলেন ।