খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিধানসভায় প্রায় পৌনে দুই ঘন্টার আলোচনার সমাধানের রাস্তা ছেড়ে কার্যত সরকার এবং বিরোধী পক্ষের তরজায় পরিণত হয় । বিরোধীরা স্বাস্থ্য দফতরের তীব্র সমালোচনা করে এবং সন্তোষ জনক উত্তর না পেয়ে কক্ষ ত্যাগ করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ৪৫ হাজার আক্রান্তের মধ্যে ২৭ জনের মৃত্যু বাকিদের তো সরকার চিকিৎসা করে বাঁচিয়েছে । তিনি ব্যাঙ্গ করে বলেন “মশা কি তৃণমূল কংগ্রেস আমদানি করে নিয়ে এসেছে “।
গতকাল ডেঙ্গু নিয়ে আলোচনায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর উষ্মা
On: Wednesday, December 4, 2019 10:30 AM





