খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ওড়িশা সরকার আগের বছর ফনি ঝড় নিয়ে বিপর্যস্ত হয়েছিল ।সেই অভিজ্ঞতা থেকেই ওড়িশা সরকার কেন্দ্রপাড়া ,জগৎসিংহপুরের উপকূল সংলগ্ন এলাকা থেকে মানুষজন কে গতরাত্রে মানুষ জন কে সাইক্লোন শেল্টারের আশ্রয়ে নিয়ে যান ।বিহার সরকার ও এই সাইক্লোন নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন ।বিহারে আগামী চারদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতার জন্য গাঙ্গেয় এলাকার নিচু স্থান থেকে মানুষজন কে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন এবং বৃষ্টি ও বন্যার সতর্কতা হিসাবে সব দফতর কে তৈরী থাকতে নির্দেশ দিয়েছেন ।কলকাতা বন্দর স্যান্ড হেডে তাদের জাহাজ গুলির প্রতি লাল সতর্কতা জারি করেছেন ,শ্যামাপ্রসাদ মুখার্জি (পোর্ট ট্রাস্ট ) পূর্ববর্তী কলকাতা বন্দর কর্তৃপক্ষ আমপান ঝড় নিয়ে তাদের সাগরে নোগোর করা জাহাজগুলির প্রতি লাল সতর্ক বার্তা জারি করেছেন কারণ আমপানের গতি প্রকৃতি তে বোঝা যাচ্ছে ঝড় ও ওই স্যান্ডহেড এলাকা দিয়েই বাংলাদেশের দিকে ধাবমান হবে ।







