সুপার সাইক্লোনের পরিসংখ্যান

On: Tuesday, May 19, 2020 9:45 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২১ বছরের মধ্যে বঙ্গোপসাগর উপকূলে এতো বড় ঘূর্ণিঝড় হয়নি ,পশ্চিমবাংলায়  তো এতো বড় সাইক্লোন  সুদূর অতীতেও আসেনি।গত তিনদশকে  বঙ্গোপসাগর দেখেছে এর থেকেই বড় ৮ টি ঝড় ১৯৯৯ সালে পারাদ্বীপে আছড়ে  পড়েছিল সুপারসাইক্লোন । ঝড়ের গতিবেগ ছিল ২৬০ কিমি বাংলাদেশে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন  ১৯৯১ সালে ঝড়ের গতিবেগ ছিল ২৩৫ কিমি ।১৯৯৪ সালে বাংলাদেশ মায়ানমার সীমান্তে আছড়ে পরেছিল ঘূর্ণিঝড় ২১৩ কিমি  বেগে ,২০০৭ সালে বাংলাদেশে আছড়ে পড়েছিলঘূর্ণিঝড়  সিডার  ২১৫ কিমি বেগে এবং ২০১৩ সালে ওড়িশা  তে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় পিলিং ২১৩ কিমি বেগে । ২০১৯ সালে ওড়িশা  তে আছড়ে পড়েছিল ২০৫ কিমি বেগে ,২০১০ সালে মায়ানমারে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় গিরি ১৯৪ কিমি বেগে ,২০১৪ সালে আছড়ে পড়েছিল অন্ধ্র  উপকূলে ঘূর্ণিঝড় হুদহুদ ২০৪ কিমি বেগে ।