খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুপার সাইক্লোন আমপান অর্থাৎ আকাশ এই মুহূর্তে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন হিসাবে অবস্থান করছে বঙ্গোপসাগরের। এই ঝড়টি ২২ কিমি প্রতি ঘন্টার গতিবেগে বাক নিচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে ।এই মুহূর্তে এটি ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিমি পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং দিঘা থেকে অবস্থান করছে ১৫০ কিমি দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩১০ কিমি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে।আছড়ে পড়ার সময় এর গতিবেগ হবে ১৬৫-১৭৫ কিমি প্রতি ঘন্টা সর্বোচ্চ ১৯০ কিমি প্রতি ঘন্টা ।







