আমপানের জেরে লন্ড ভন্ড যুবভারতী স্টেডিয়াম

On: Saturday, May 23, 2020 8:14 PM

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :বাঙালির প্রাণের প্রিয় যুবভারতী আমপানের তান্ডবে দারুন ভাবে ক্ষতি গ্রস্থ ,আমপানের যুবভারতীর  এমন হাল  করেছে যে দেখলে কষ্ট  হবে চোখ বন্ধ  করে  বলা যায়  কয়েক লক্ষ্য  টাকার ক্ষতি তো বটেই ।ভিআইপি গেট দিয়ে ঢুকলে দেখা যায় সারি বদ্ধ  ভাবে নুয়ে পড়েছে গাছগুলি এবং বা দিকে তাকালে  আপনার বুক কেঁপে উঠবে প্র্যাক্টিস গ্রাউন্ডের সুউচ্চ  বাতি স্তম্ভ কে মাটিতে ফেলে দিয়েছে আমপান ।ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের শেড  ও ।ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস আজ স্বয়ং ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামের পরিদর্শনে গেলেন ।