রাখি বন্ধন ও রাখি পূর্ণিমা উৎসব

On: Saturday, August 1, 2020 11:59 AM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এটি ভারতের একটি প্রাচীন  উৎসব এই দেশের  হিন্দু ,জৈন , শিখেরা  এই উৎসব পালন করে  এই বছর  আগামী সোমবার ১৮ শ্রাবন তথা ৩ অগাস্ট ২০২০ তে এই উৎসব পালনের দিন ।এই দিন দিদি  অথবা বোনেরা  তাদের ভাই  বা  দাদার হাতে তাদের মঙ্গলকামনার্থে  রাখি নামক একটি পবিত্র  সুতো বেঁধে  দেয় ।রাখিটি  ভাই  অথবা দাদার  মঙ্গল কামনাতে  বোন অথবা দিদিদের প্রার্থনা  তাদের ভাই বা দাদার মঙ্গলকামনাতে ।উল্টোদিকে দাদা বা ভাইয়ের শপথের  প্রতীক  বোন অথবা দিদি কে আজীবন রক্ষা  করার ।হিন্দু  পঞ্জিকা অনুসারে  শ্রাবন মাসের পূর্ণিমা তিথিতে  এই উৎসব পালিত হয় ।