শিক্ষক দিবস কি ভাবে পালিত হয়

On: Friday, September 4, 2020 12:46 PM

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সমস্ত স্কুল ও শিক্ষাকেন্দ্রে শিক্ষক দিবস পালন করা হয়ছাত্ররা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে সারা বছর অধীর আগ্রহে  এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে।  প্রত্যেক   বছর  চেষ্টা করে নতুন ভাবে দিনটিকে উদযাপন করতে।  দিনের শুরুতে শিক্ষকের উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কিছু ছাত্র শিক্ষককে সুন্দর কার্ড উপহার দেয় আবার কেউ তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান হিসাবে স্মারক উপহার দিয়ে থাকে। অনেকে শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাদের বক্তব্য লিখে শিক্ষকের টেবিলে  রেখে দেয়।