খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হাতির হানায় আংরাভাসা ১ পঞ্চায়েতের বিশাল এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত। প্রতি রাত্রে ডায়ানার জঙ্গল থেকে হাতির পাল হানা দেয় । বেশকয়েক বিঘা জমির ধান হাতির পায়ের তলায় পিষে গেছে। নাগরাকাটার বিধায়ক মঙ্গলবার এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। বনদপ্তরের রেঞ্জার বলেন এই এলাকায় নজরদারি চলছে এবং ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় তার জন্য তারা সবসময় চেষ্টা করেন। তিনি ক্ষতিপূরণের আশ্বাস ও দেন।
হাতির হানায় এলাকা ক্ষতিগ্রস্ত
On: Thursday, September 24, 2020 10:51 AM





