ভরা মরসুমে চিলাপাতায় পর্যটক নেই

On: Saturday, November 21, 2020 2:45 PM

আলিপুরদুয়ার  জেলার চিলাপাতা পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর প্রচুর পর্যটক আসেন। কিন্তু করোনার  জন্য এবার পরিস্থিতি সম্পূর্ণ  আলাদা। ফলে ভরা মরশুমে  পর্যটকের দেখা পাওয়া যাচ্ছে না। করোনা বিধি ও পরিকাঠামো উন্নয়ন ঠিকমত না হওয়ার  জন্যই  এই অবস্থা বলে অনেকে মনে করছেন। সঙ্গে সঙ্গে পর্যটন ব্যবসা ও প্রায় বন্ধের মুখে। রাতে আলোর অভাব,, মোবাইল টাওয়ারের সমস্যা  ও হাতি সাফারি  বন্ধ হওয়া এসব নিয়ে পর্যটকেরা  অভিযোগ করেছেন।