News Ghantay Ghantay
বঙ্গে আবার বৃষ্টি
মৌসুমী অক্ষরেখার প্রভাব এবং সঙ্গে আছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স ,ও তরাই এর জেলাগুলিতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা....
ব্রাজিল সোনা পেল
অলিম্পিকের ফুটবলে ব্রাজিলের সোনা জয় অব্যাহত। শনিবার তারা ফাইনালে হারায় স্পেনকে ২-১ গোলে। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। প্রথম গোল করে ব্রাজিল এগিয়ে....
গঙ্গায় মাছ ছাড়া হল
জেলেরা ইলিশ ছোট অবস্থায় ধরে ফেলছে। এজন্য ছোট জাল বা মশারি জাল ব্যবহার করা যাবে না। এই ব্যাপারটা বোঝাতে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশ উদ্যোগী হয়েছেন। তারা লক্ষাধিক ইলিশ ও অন্যান্য মাছের চারা গঙ্গায় ফেলেছেন। এছাড়া তারা মৎস্যজীবীদের জলে বিষ প্রয়োগ না করতে,ডিম পাড়ার আগে মাছ না ধরতে ও মাছের চারা ধরা বন্ধ করতে অনুরোধ করেছেন।
অক্সিজেন প্লান্ট বিকল
জলপাইগুড়িতে অক্সিজেন প্লান্ট বসানো হয়েছিল কিন্তু হটাৎ তা বিকল হয়ে পড়েছে। গত ৬ দিন যাবৎ এই প্লান্ট চলছে না। এই প্লান্ট থেকে বাতাসের সাহায্যে অক্সিজেন তৈরী হত। গত ২৫ শে জুন এই প্লান্টের উদ্বোধন করা হয়। চালু হওয়ার পর থেকেই এই প্লান্ট নিয়ে নানা সমস্যা দেখা দেয়। অক্সিজেনের গুণমান খারাপ হয়ে পড়ায় প্লান্ট বন্ধ করে পুরানো পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
ট্যাকার ধর্মঘট
পরিবহনের খরচ অনেকটা কমিয়ে দেওয়ায় তেলের ট্যাংকার মালিকেরা ধর্মঘটে নামলেন। এতে বৃহস্পতিবার থেকে পেট্রল পাম্পে পেট্রল ও ডিজেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বুধবার রাত থেকেই বিভিন্ন পাম্পে তেল ফুরিয়ে....
সেপ্টেম্বরে রোজ এক কোটি টিকা
কেন্দ্রীয় সরকার জানাচ্ছে আগামী মাস থেকে প্রতিদিন এক কোটি করে টিকা দেওয়া হবে। এজন্য অগাস্ট মাসে ২০ কোটি ও সেপ্টেম্বরে ২৫-৩০ কোটি টিকা বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। এই হারে টিকা দেওয়া গেলে এই বছরে সব প্রাপ্তবয়স্ক মানুষকে টিকা দেওয়া সম্পূর্ণ হবে। কোভিশিল্ড ও কোভ্যাকসিন এর সঙ্গে আরো ৪ টি কোম্পানি টিকা বাজারে আনবে। তাই টিকা দেওয়ার হার বেড়ে যাবে।
রবি কুমার ফাইনালে
অলিম্পিকের কুস্তি প্রতিযোগিতার ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠলেন রবি কুমার দাহিয়া।ফলে ভারতের একটি সোনা বা রুপোর পদক নিশ্চিত। তবে রবির চোখ সোনার দিকে। সেমিফাইনালে তিনি....
তৃণমূলের ৬ সাংসদ সাসপেন্ড
রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদকে বুধবার ১ দিনের জন্য সাসপেন্ড করা হয়। এই ঘটনায় সারাদিন সংসদ বারে বারে ....
ভিড় না করার জন্য কেন্দ্রের নির্দেশ
করোনার বিধিনিষেধ যখন শিথিল করা হয় তখনই সংক্রমণ বেড়ে যাচ্ছে। কেন্দ্র নির্দেশ পাঠিয়েছে আগামী উৎসবের দিনগুলিতে মানুষ যেন ভিড় না বাড়ায়। সামনে মহরম, ওনাম ,জন্মাষ্টমী,....
পাইপ ফেটে জল বন্ধ
রাস্তা তৈরী করার সময় জলের পাইপ ফেটে যায় এবং এতে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। দেগঙ্গার বিশাল এলাকা জুড়ে এই অবস্থা চলেছে। প্রায়....















