খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আত্মঘাতী বিস্ফোরণে উত্তরপূর্ব নাইজেরিয়ায় প্রায় হারলেন ৩০ জন। আহতের সংখ্যা ৪০। ঘটনাটি ঘটেছে মাইডুগুরির রাজধানী বোর্নোর থেকে ৩৮ কিলোমিটার দূরে কন্ডুগার এলাকায়। জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনসূত্রে খবর, একটি হলে প্রচুর মানুষ টিভিতে একটি ফুটবল ম্যাচ দেখছিলেন। সেই সময় তিন আত্মঘাতী জঙ্গি হামলা চালায়। ঘটনাস্থলেই ন’জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় ৪৮ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এধরনের আপদকালীন পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় দ্রুত মৃতের সংখ্যা বাড়তে থাকে। শহরের সেল্ফ ডিফেন্স গ্রুপের নেতা আলি হাসান এই তথ্য জানিয়েছেন।
Latest News
পূর্ণ বন্দে মাতরম্ সঙ্গীত গাইতেই হবে সব স্কুলে
September 4, 2026
অলৌকিক নয় বাড়ির মজবুত ভীত অটল রেখেছে নেপালের সবুজ বাড়িটিকে
September 2, 2026
লিওনেল মেসির বিদায় আর্জেন্টিনা কে বিশ্ব ফুটবল মহল তোলপাড়
September 1, 2026
রিসার্ভ ব্যাঙ্কের প্রত্যাশা ছাড়িয়ে আর্থিক বৃদ্ধি এপ্রিল জুন ত্রৈমাসিকে
September 1, 2026
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক আজকে অনুষ্ঠিত হবে কলকাতায়
August 31, 2026






