খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মক্কা এবং মদিনা তে অবস্থিত দুই পবিত্র মসজিদে নামাজ পড়া স্থগিত করা হয়েছিল গত ২০ সে মার্চ ।সৌদি আরবে শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান সারা পৃথিবীর মুসলিমদের প্রতি আহবান জানিয়েছেন যেন তারা করোনা ভাইরাস বিস্তার ঠেকানোর স্বার্থে আসন্ন রমজান মাসে এক জায়গায় জমায়েত হয়ে তারা যেন নমাজ না পড়েন । রাষ্ট্র নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে লোক সমাগম থেকেই সংক্রমণ ছড়ায় তাই মুসলিমদের উচিত হবে জমায়েত এড়িয়ে চলা ।
রমজানে একসাথে নামাজ না পড়ার আহবান সৌদি কর্তৃপক্ষের
On: Sunday, April 19, 2020 6:58 PM






