আজ যুবভারতীতে হাবাসের কাছে কঠিন পরীক্ষা

On: Wednesday, August 12, 2026 10:56 AM

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ য়ে কুয়েতের আল আরবির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল । এই ম্যাচের গুরুত্ব বেশি কারণ জয়ী দল সরাসরি প্রতিযোগিতার মূল পর্বের গ্রুপে জায়গায় করে নেবে । ইস্টবেঙ্গলের সমস্যা আল আরবির ছয় ফুটবলারের বিপরীতে ইস্টবেঙ্গল খেলতে পারবে ড্যানি রামিরেজ এবং মোহাম্মদ রাশিদ কে । বাকিরা কেউ খেলার মত জায়গা তে নেই । রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে হাবাসের ।নির্ভর যোগ্য ডিফেন্ডার লালচুংনুঙ্গা কে তিনি এই ম্যাচে পাবেন না । রক্ষণের দায়িত্বে আনোয়ারের সাথে সন্দীপ মান্ডি ,অনুশীলনে সেট পিসের উপরে জোর দিচ্ছেন হাবাস ।