আটলান্টা তে মিশর কে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

On: Wednesday, July 8, 2026 9:40 AM

গতকাল মার্কিন দেশের আটলান্টার মাটিতে লেখা হলো বিশ্বকাপের ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের রূপকথা ।৭৯ মিনিট অব্দি মিশর ২-০ গোলে এগিয়ে ছিল । খেলার শেষে দেখা গেলো সেই ফল হলো ৩-২ । কোকাকোলার শহর আটলান্টা থেকে দেশে ফেরার টিকিট প্রায় কেটেই ফেলেছিলো আর্জেন্টিনা ,কিন্তু আপাতত ক্যানসাস সিটি তে যাচ্ছে আর্জেন্টিনা । এনজো ফার্নান্দেজের দুর্ধর্ষ হেডের গোলে আর্জেন্টিনা হারায় মিশর কে ।