রাজ্যের ক্রীড়া সংস্কৃতি কে জীবন দান করতে এবং খেলা ধুলা তে যুবক দের উৎসাহ দিতে রাজ্য বাজেটে প্রতিটি বিধানসভা এলাকাতে একটি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী । সেই সঙ্গে সামঞ্জস্য রেখে আমতার বিধায়ক রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের কাছে আবেদন করেছিলেন একটি মিনি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার । তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমতা বিধানসভা এলাকা তে একটি মিনি ইন্ডোর স্টেডিয়ামের ছাড়পত্র দিলো সরকার ।এটি করতে ২ একর জায়গায় এবং দুই বছর সময় লাগবে ।
আমতা তে তৈরি হতে চলেছে মিনি ইন্ডোর স্টেডিয়াম
On: Saturday, August 8, 2026 9:48 AM





