ইন্টার কাশিকে হারালো ৫ -১ গোলে চূর্ণ করলো ইস্টবেঙ্গল

On: Saturday, October 24, 2026 10:02 AM

গতকাল পুনের মাঠে ISL-এর দ্বিতীয় খেলায় ইস্টবেঙ্গল ইন্টার কাশিকে পাঁচ-এক গোলে হারাল। আন্তর্জাতিক খেলার জন্য একাধিক পরিবর্তন করেছিলেন কোচ হাবাস। রক্ষণে জিবুলিসকে বিশ্রাম দেওয়া হয় এবং প্রথম থেকেই নামানো হয়েছিল পি বি বিষ্ণু, বিপিন সিং এবং আকে লোবা কে । লোবা তার দক্ষতা প্রকাশ করে দুটি গোল করে। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল আইএসএল টেবিলের শীর্ষে উঠে গেল।