কলকাতা লিগে পুলিশ কে হারিয়ে নিজেদের অবস্থান মজবুত করলো মহামেডান

On: Sunday, August 9, 2026 10:17 AM

গতকাল বারাসাত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লীগের খেলা তে মহামেডান স্পোর্টিং ২-০ গোলে হারালো কলকাতা পুলিশ ক্লাব কে । শেষ ৫ ম্যাচ অপরাজিত থেকে লীগ টেবিলে তার অবস্থান মজবুত করলো মহামেডান ।১৯ মিনিটে মহামেডানের হয়ে গোল দেন ফারদিন আলী মোল্লা । ৭৩ মিনিটে পরিবর্তিত খেলোয়াড় হিসাবে মাঠে নেমে লালটন চিমা দ্বিতীয় গোল টি করেন ।