দীর্ঘ ২২ বছর ট্রফির খরা মিটিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কে ভারত সেরা করেছিলেন কোচ অস্কার ব্রুজো । চুক্তি শেষ হতেই ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করলেন এই স্পেনীয় কোচ । গতকাল সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন ,স্থিতাবস্থা না থাকলে দীর্ঘমেয়াদি সাফল্য ধরে রাখা যায়না । সেই কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন । তিনি আরো বলেন ফুটবলে সাফল্যের জন্য ,পরিকল্পনা দূরদৃষ্টি এবং স্বচ্ছতা সব সময় প্রয়োজন । তিনি আরো বলেন দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য দূরদৃষ্টি খুব দরকার ।
দল কে সাফল্য এনে সরে গেলেন কোচ অস্কার ব্রুজো
On: Tuesday, June 2, 2026 12:15 PM






