গতকাল মুম্বাইয়ের মাঠে আই এস এলের একটি রুদ্ধশ্বাস ম্যাচে পিছিয়ে পরেও মুম্বাই সিটি এফসি কে হারালো ইস্টবেঙ্গল ২-১ গোলে । এই জয়ের দুই কারিগর হলেন ইউসেফ ইজিরী এবং নন্দকুমার । তার ফলে ইস্টবেঙ্গল ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে । ৮ মিনিটের মাথায় মুম্বাই কে এগিয়ে দেন ব্রেন্ডন ফার্নান্দেজ । ৫৬ মিনিটের মাথায় অস্কার এডমুন্ড কে তুলে নন্দ কে নামানোর পরে আক্রমণের ঝাঁজ বাড়ে ।মিগুয়েল কে ফাউল করা তে পেনাল্টি থেকে গোল করেন ইউসেফ। ৭১ মিনিটে নন্দ দুর্দান্ত গতিতে বা প্রান্তে ঢুকে পরে পেনাল্টি বক্সয়ের মুখ থেকে একটি জোরালো শট করেন যা বিজয় ছেত্রীর গায়ে লেগে গোলে ঢুকে যায় ।
মুম্বাই কে হারিয়ে ইস্টবেঙ্গল উঠলো লীগ টেবিলের শীর্ষ স্থানে
On: Wednesday, May 6, 2026 9:24 AM




