আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে , পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ঝড় ও বৃষ্টি চলতে পারে। তবে কলকাতায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, নদীয়া ও মুর্শিদাবাদ। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টি হতে পারে।
আগামী সোমবার থেকে রাজ্যের নানা জায়গায় বৃষ্টির ভ্রুকুটি
On: Sunday, September 6, 2026 10:08 PM






