এনডিএ মঙ্গল মিলন কর্মসূচি তে যোগ দিতে চায় এনসিপিআইয়ের সাংসদেরা

On: Tuesday, July 28, 2026 8:59 AM

লোকসভার ভিতরে এনসিপি আই এবং তৃণমূল সংঘাত চরমে পৌঁছে গিয়েছে । তৃণমূলের প্রতীকে নির্বাচিত হওয়ার পরে ২০ জন সাংসদ এনসিপি আই তে যোগ দেন ।এর পরে এই ২০ জন সাংসদ এনডিএ সংসদীয় দলের বৈঠক “মঙ্গল মিলনে ” যোগ দিতে চাওয়া তে বিরোধ তীব্র হয় । টিএমসির সংসদীয় নেতা অভিষেক ব্যানার্জি ওই ২০ জন সংসদের দলত্যাগ জনিত অযোগ্যতার আবেদন দ্রুত নিস্পত্তির জন্য আবেদন জানিয়েছেন স্পিকার ওম বিড়লার কাছে ।