জোর কদমে সমস্ত রকম বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চলেছে ডিভিসি

On: Wednesday, July 8, 2026 9:42 AM

আগামী ২০৩২ সালের মধ্যে ৭.৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্রা স্থির করেছে ডিভিসি । সংস্থার চেয়ারম্যান গুরদীপ সিংহ,সংস্থার ৭৯ তম প্রতিষ্ঠা দিবসে জানান ” আগামী ৬-৭ বছরের মধ্যে সংস্থা জল ও তাপ বিদ্যুতের পাশাপাশি অপ্রচলিত শক্তি উৎপাদনে আলাদা করে জোর দেবে ,তৈরি হবে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প ,তৈরি হবে কোডার্মা ও রঘুনাথ পুরে দুটি করে ইউনিট ,দুর্গাপুরে তৈরি হবে ৮০০ উনিটের তাপ বিদ্যুৎ প্রকল্প ।