শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরের এবং বিচারপতি প্রসন্ন বি ভাড়ালের ডিভিশন বেঞ্চ ২০১৪ সালের বিহার সরকারের একটি নীতি কে খারিজ করতে গিয়ে ঐতিহাসিক রায়ে বলেছেন পিতার মৃত্যুর পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধু অবিবাহিতা ,বিবাহ বিচ্ছিন্ন ও বিধবা কন্যাদের যোগ্য বলে বিবেচনা করার নীতি অসাংবিধানিক ,বেঞ্চ আরো বলেন এই বিধান সংবিধানে স্বীকৃত ক্ষমতার অধিকারের পরিপন্থী । বিহার সরকারের এক সরকারি কর্মীর মৃত্যুর পরে তার বিবাহিতা কন্যা চাকরির আবেদন করেছিল যা খারিজ করে দিয়েসিলো বিহার সরকার ও আদালত । এই বার সুপ্রিম কোর্টের শুক্রবারের রায় তা নাকচ করে দিলো ।
বিহার সরকারের নেয়া সিদ্ধান্ত নাকচ করে দিলো শীর্ষ আদালত
On: Sunday, August 2, 2026 11:02 AM





