খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:পবিত্র রামকেলি মেলাতেও প্রকট হল শাসক দল তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ লড়াই। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের মূর্তি প্রতিষ্ঠা নিয়ে ফের প্রকাশ্য বিতর্কে জড়ালেন ইংলিশবাজারের বিধায়ক নীহার ঘোষ ও জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু চৌধুরি। তবে চৈতন্য মূর্তি নিয়ে দলের প্রথম সারির দুই নেতার এই লড়াইকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। ১৫ জুন রামকেলি মেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আমলাদের সঙ্গেই হাজির ছিলেন ওই দুই নেতা। ঐতিহ্যমণ্ডিত এই রামকেলি উৎসবে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন বৈষ্ণব সম্প্রদায়ের লাখো মানুষ।
Latest News
অলৌকিক নয় বাড়ির মজবুত ভীত অটল রেখেছে নেপালের সবুজ বাড়িটিকে
September 2, 2026
লিওনেল মেসির বিদায় আর্জেন্টিনা কে বিশ্ব ফুটবল মহল তোলপাড়
September 1, 2026
রিসার্ভ ব্যাঙ্কের প্রত্যাশা ছাড়িয়ে আর্থিক বৃদ্ধি এপ্রিল জুন ত্রৈমাসিকে
September 1, 2026
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক আজকে অনুষ্ঠিত হবে কলকাতায়
August 31, 2026
গিল্ড কর্তা ত্রিদীপ বাবু বললেন, আগামী বইমেলা তারাই করছেন
August 31, 2026





