খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:নতুন ছবি পরিচালনার কাজ শুরু করলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’-এর পর এবারে তাঁর ছবির বিষয় থ্রিলার। ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র। থ্রিলার বলেই ছবির গল্প সম্পর্কে বিশেষ একটা মুখ খুলতে চাইলেন না হরনাথ। আড়াল রেখেই কিছু ক্লু দিলেন মাত্র। এই ছবিতে ঋত্বিক (অতীন রায়) ও পার্নো (এষা) কে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। টলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার অতীন। এষা স্কুল শিক্ষিকা। কিছুটা ঘুরতে এবং তার সঙ্গে নতুন ছবির চিত্রনাট্য লিখতেই কালিম্পং পৌঁছয় দম্পতি। এদিকে প্রথম দিন থেকেই বাংলোতে রহস্যময় ভৌতিক ঘটনা শুরু হয়। হঠাৎই মারা যায় এষা। তারপর পুলিসের হয়ে কালিম্পংয়ের রহস্যময় বাংলোতে খুনের কিনারা করতে হাজির হন রাজেন মিত্র।
Latest News
মমতার প্রতিবাদ সভা ধর্মতলা তে
June 3, 2026
দল কে সাফল্য এনে সরে গেলেন কোচ অস্কার ব্রুজো
June 2, 2026
বাংলাদেশী দের সীমান্ত পার করে দেওয়ার প্রক্রিয়া চলছে
June 2, 2026
বিরাটের ব্যাটিং দাপটে আই পি এল চ্যাম্পিয়ন হলো আরসিবি
June 1, 2026






