দক্ষিণ ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা তে জলবন্ধ থাকবে আগামীকাল

On: Friday, December 1, 2023 10:24 AM

ধাপার জয়হিন্দ জল -প্রকল্পের পাইপ ও মোটর মেরামতির কাজের জন্য আগামীকাল শনিবার সারা দিন পূর্ব ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জলের সরবরাহ বন্ধ থাকবে ।পুরসভা সূত্রে জানা গিয়েছে পূর্ব কলকাতার পিকনিক গার্ডেন ,আনন্দপুর ,মুকুন্দপুর ,পাটুলি ,গড়িয়া,তপসিয়া ,চাইনা টাউন ,মেট্রোপলিটন ও দুর্গাপুর এলাকাতে জল সরবরাহ বন্ধ থাকবে ।দক্ষিণ কলকাতা তে বাঘা যতীন, নিউ গাড়িয়া ,সার্ভে পার্ক ,রামলাল বাজার সহ বিভিন্ন এলাকাতে ।