মহানায়কের বাড়ির লক্ষ্মীপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

On: Monday, October 26, 2026 9:28 AM

প্রতিবারের মতো, এই বছরও মহানায়ক উত্তম কুমারের গিরীশ মুখার্জি রোডের বাড়ি লক্ষ্মীপূজাকে ঘিরে ছিল উৎসাহ এবং ব্যস্ততা। পুজোর সন্ধ্যায় মহানায়কের বাড়িতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, উনিশশো পঞ্চাশ সাল থেকেই এই বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর সূচনা হয়। মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ায় সাংবাদিকরা তাঁকে ঘিরে ফেলেন এবং বলেন, গুড়ের নাড়ু না সাদা নাড়ু—কোনটি তার বেশি পছন্দ? হেসে মুখ্যমন্ত্রী বলেন, দুটি নারুই তার বেশ প্রিয়। গিরীশ মুখার্জি রোডের বাড়িটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত।