সল্টলেকের দূর্গাপূজার গুলির মধ্যে একটি অন্যান্য কীর্তি সৃষ্টি করলো সিএ ব্লক

On: Monday, October 26, 2026 9:26 AM

আজ থেকে ৪৮ বছর আগে শুরু হয়েছিল সিএ ব্লকের দুর্গা পূজার পথ চলা । প্রাক্তন সদস্য সিদ্ধার্থ দাশের বক্তব্য থেকে জানা যায় যে সিএ ব্লকের প্রথম পুজো মাত্র ৫০ টা বাড়িকে নিয়েই শুরু হয়েছিল । ২৫ তম বর্ষে এসে সিএ ব্লক খুব জাঁকজমক করে পুজো করে । এই পুজোতে পাড়ার মহিলা দের উপস্থিতি এবং আন্তরিকতা ছিল নজর কাড়ার মত । পঞ্চমীর দিনে এই বারের পুজোর উদ্বোধন হলো । মাকে অস্ত্র -শস্ত্র এবং সাজসজ্জা দিয়ে সাজানোর সময় মহিলা দের বিপুল উৎসাহ ছিল চোখে পড়ার মত ।বর্তমান সম্পাদক (স্নেহাশীষ মুখ্যোপাধ্যায় ) ,সহ সম্পাদক ( সৌরদীপ বাসু ) সহ অন্যান্য পদাধিকারীরা উল্লেখযোগ্য এবং সক্রিয় ভাবে উপস্থিত থাকেন পুজো মণ্ডপে । সহ সম্পাদক ( সৌরদীপ বাসু ) জানান তারা বরাবর ই চেষ্টা করেছেন কি ভাবে কম বাজেটে সি এ ব্লকে থিমের পুজো করা যায় ।
১৯৭৯ সালে যেই বছর সিএ ব্লকের পুজো শুরু হয় ,সেটি ছিল প্রথম বছর । এই বছর, (২০২৬ ) য়ে পাড়ার সব মহিলা এবং শিশু দের নিয়ে পঞ্চমীতে উদ্বোধনের দিনে,একটি সংগীতঅনুষ্ঠানের আয়োজন করা হয়,যার মধ্যে প্রচুর প্রাণের ছোঁয়া ছিল ।এই বছরে পুজোর থিম ছিল “বিবর্তন “,পুজোর সেকাল এবং একাল কে মিলিয়ে তাদের ,এই থিম টি তৈরি করা হয় । পুজো কমিটির সভাপতি বিপ্রদাস দত্ত বলেন “১৯৮৩ সালে খুব সম্ভবত নবমীর দিন একটি বিভৎস্য অগ্নিকান্ডের প্রকোপে পরে আমাদের পুজো মণ্ডপ এবং প্রতিমা । কিন্তু মায়ের আশীর্বাদে সেই অবস্থা থেকেও আমরা পুজোর সেই দিন রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান করি ,ব্লকের মানুষ কে আনন্দ দেওয়ার জন্য এবং সব কিছু আমরা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। ২০২০ তে করোনা কালে আমরা করোনা প্রটোকল মেনে যেই পুজো করি, সেটি খাদিম নেটওয়ার্ক দ্বারা প্রশংসিত এবং পুরস্কৃত হয় । এই ছাড়াও বার্জার পেইন্টস সিএ ব্লক সিটিজেনস এসোসিয়েশনের দুর্গা পূজা কে সেরা পুজোর সন্মান দিয়েছে ২০২৫ এবং ২০২৬ সালে ,সঙ্গে ছিল আর্থিক পুরস্কার । এই বারের থিম বিবর্তনের মাধ্যমে আমরা যেই ভাবে এইকাল ও সেইকাল কে বেঁধে রেখেছি ঠিক সেই ভাবেই আমরা আগামী দিনেও ব্লকের সব বাসিন্দা কে পুজো এবং অন্যান্য অনুষ্ঠানে মাধ্যমে এক সুতোয় বেঁধে রাখতে চাই ,বলেন সিএ ব্লক দুর্গোৎসব কমিটি মেম্বার সন্দীপন সাহা । নিম্নে ভিডিও টি দেখুন বিস্তারিত ভাবে জানার জন্য (সোর্স: হিন্দু কথা ইউটিউব চ্যানেল )

প্রদীপ লাখপতিয়া,সিএ ব্লক দুর্গোৎসব কমিটির সেক্রেটারি বলেন কি ভাবে সময়ের সাথে সাথে তাদের ব্লকের দুর্গাপুজোটির ও পরিবর্তন হয়েছে । এই বছর পুজোর চারদিন ই আবাসিক দের জন্য কমিউনিটি লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছিল । এই ভাবেই সিএ ব্লকের দুর্গাপূজা এগিয়ে যাক ,আমাদের শুভ কামনা রইলো । কিছু উৎসব শেষ হয়ে যায় ,কিন্তু তার রেশটি মানুষের মনে রয়েই যায় ।