আল সিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মরণ-বাঁচন লড়াই

On: Tuesday, October 27, 2026 9:40 AM

আজ ওমানের মাটিতে দ্বিতীয় পর্যায়ে আল সিবের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। খেলাটি হবে ভারতীয় সময়ে রাত ৯টা ৩০ মিনিটে। ইস্ট বেঙ্গলের প্রধান সমস্যা রক্ষণ। আনোয়ার ও জিগুলিচের মধ্যের বোঝাপড়াটা এখন অবধি ঠিকভাবে গড়ে ওঠেনি। দুই সাইডব্যাকই আশানুরূপ খেলতে পারছেন না। অথচ ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা এখন অবধি দুইটি ম্যাচে চারখানি গোল করেছে। জানা যাচ্ছে, সামনে লোবা, ডেভিড ও এডমুন্ড একসঙ্গে নামতে পারে। আল সিব চলতি মরসুমে তাদের ঘরোয়া লিগে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তাদের তারকা জাহির অসাধারণ। তার গতি ও ড্রিবলিং তাকে আটকানোই ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য।